শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’ স্লোগানে উত্তাল কিশোরগঞ্জ
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১২:৪৭ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং দ্রুত শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখা।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় দিকে জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গুরুদয়াল সরকারি কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘মব করে শাকসু বন্ধ করা যাবে না’, ‘শাকসু দিতে হবে, দিয়ে দাও’, ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’, ‘দালালি না শাকসু, শাকসু শাকসু’, ‘ইসি যদি ভয় পায়, পদে থাকার দরকার নাই’সহ বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো জেলা শহর।

মিছিলে নেতৃত্ব দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী সভাপতি মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন, সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহ, অর্থ সম্পাদক আবু আহমদসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান বলেন, অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের মতো পরাজয়ের আশঙ্কায় ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে শাকসু নির্বাচন বন্ধ করার চেষ্টা করছে। আমরা সচেতন ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে এ ধরনের অপচেষ্টা রুখে দেব। 

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর আমরা ভেবেছিলাম ছাত্রদল অভিভাবকহীন হয়ে পড়েছে। কিন্তু তারেক রহমান দেশে ফেরার পরও তাদের আগের সহিংসতা, চাঁদাবাজি ও টেন্ডারবাজির রাজনীতি অব্যাহত রয়েছে। এতে প্রশ্ন উঠে, তারা কি তাদের অভিভাবকের নির্দেশনা মানছে না।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close