রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সাঘাটায় সেচ সংকটে হুমকির মুখে বোরোসহ মৌসুমী ফসল
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া গ্রামে সেচ পাম্পের অভাবে প্রায় ১০০ বিঘা আবাদি জমিতে চরম সেচ সংকট দেখা দিয়েছে। এতে চলতি বোরো মৌসুমসহ অন্যান্য মৌসুমি ফসল উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।

ভুক্তভোগী কৃষক শাহিনুর হোসেন শেখ জানান, তার অধীনে থাকা প্রায় ১০০ বিঘা জমিতে বোরো ধান ও অন্যান্য ফসলের চাষ করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় সেচ সুবিধা না থাকায় জমিতে পর্যাপ্ত পানি সরবরাহ করা যাচ্ছে না। ফলে সময়মতো সেচের ব্যবস্থা করা না গেলে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সেচ পাম্প বরাদ্দের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), গাইবান্ধা কার্যালয়ে নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করেও এখন পর্যন্ত কোনো সাড়া পাননি। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পাশাপাশি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় কৃষকদের ভাষ্য, সেচ পাম্প সংকটের কারণে তারা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ শুরু করেছেন। কিন্তু সেচ সুবিধা না মিললে চলতি মৌসুমে ফসল উৎপাদন ব্যাহত হয়ে তারা মারাত্মক আর্থিক বিপর্যয়ের মুখে পড়বেন।

এ অবস্থায় সেচ পাম্প পাওয়ার আশায় কৃষক শাহিনুর হোসেন শেখ গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে উপজেলা সেচ কমিটির কাছে পুনরায় আবেদন করেন। তিনি এলএলপি সেচ পাম্প দ্রুত স্থাপনের দাবি জানিয়ে বলেন, এতে করে ওই ১০০ বিঘা জমিতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

এ বিষয়ে বিএডিসির সেচ পাম্প সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী গোলাম হোসেন বলেন, আবেদনটি এলএলপি স্কিমের আওতায় অনুমোদিত হলে অবশ্যই সেচ পাম্প স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সেচ পাম্প বরাদ্দ ও স্থাপনের জন্য সংশ্লিষ্ট সেচ দপ্তর এবং কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সময়মতো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে চলতি মৌসুমে ব্যাপক ফসলহানির আশঙ্কা করছেন তারা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close