মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
চাঁদপুর–২ আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৮ জন
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ২:১৪ পিএম আপডেট: ২১.০১.২০২৬ ২:২২ পিএম
জালাল উদ্দিন, বিল্লাল হোসেন, এমরান হোসেন, মানসুর আহম্মেদ, ফয়জুন্নুর, গোলাম হোসেন, নাসিমা আক্তার এবং এনামুল হক।

জালাল উদ্দিন, বিল্লাল হোসেন, এমরান হোসেন, মানসুর আহম্মেদ, ফয়জুন্নুর, গোলাম হোসেন, নাসিমা আক্তার এবং এনামুল হক।

২৬১ নং চাঁদপুর–২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

প্রতীক বরাদ্দ অনুযায়ী বিএনপির প্রার্থী ড. মো. জালাল উদ্দিন পেয়েছেন ধানের শীষ, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি পেয়েছেন ছাতা, জাতীয় পার্টির প্রার্থী মো. এমরান হোসেন মিয়া পেয়েছেন লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মানছুর আহমেদ সাকি পেয়েছেন হাতপাখা।

এছাড়া বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী ফয়জুন্নুর আখন রাসেল পেয়েছেন হাতি, গণঅধিকার পরিষদের প্রার্থী গোলাফ হোসেন পেয়েছেন ট্রাক, নাগরিক ঐক্যের প্রার্থী এনামুল হক পেয়েছেন কেটলি এবং লেবার পার্টির প্রার্থী নাসিমা আক্তার পেয়েছেন আনারস প্রতীক।

অন্যদিকে ঋণখেলাপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদার মনোনয়ন এখনও আইনি জটিলতায় থাকায় তার প্রতীক বরাদ্দ চূড়ান্ত হয়নি।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এই আসনে শুরুতে মোট ২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় এবং প্রাথমিকভাবে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ছিল।

পরবর্তীতে আপিল প্রক্রিয়ায় ৫ জন প্রার্থীর মনোনয়ন ফেরত আসে। এরপর তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে চাঁদপুর–২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে চাঁদপুর–২ আসনে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী দিনগুলোতে এই আসনে জোট ও দলভিত্তিক প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

কেকে/এমএফ






মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close