রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
একই অনুষ্ঠানে দেখা মিলল আলোচিত জাফর চেয়ারম্যান ও শাহাজাহান চৌধুরীর
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ২:৩৩ পিএম
আলোচিত জাফর চেয়ারম্যান। ছবি: প্রতিনিধি

আলোচিত জাফর চেয়ারম্যান। ছবি: প্রতিনিধি

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনি চট্টগ্রামস্থ টেকনাফের ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

ভিডিও সূত্রে জানা গেছে, কক্সবাজার-৪ আসনে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীর সাথে মতবিনিময়ের অংশ হিসেবে আয়োজিত সেই অনুষ্ঠানে জাফর চেয়ারম্যান অতিথির আসনে বসেননি বরং তিনি সাধারণ অতিথি হিসেবে এককোণে বসে আলোচনা শুনছিলেন।

৫ আগস্ট পরবর্তী সময়ে আত্মগোপনে চলে যান জাফর চেয়ারম্যান, পরবর্তীতে ২০২৪ সালের ৩১ অক্টোবর রাতে রাজধানী ঢাকার বাসাবোতে র‍্যাবের হাতে তিনি গ্রেফতার হয়েছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুযায়ী তার বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১২টির বেশি মামলা রয়েছে। টেকনাফে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ৫ আগস্ট প্রকাশ্যে সরাসরি গুলি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ১৮ আগস্ট করা একটি মামলারও আসামি তিনি।

এছাড়া ৫ আগস্ট টেকনাফে বিএনপি নেতাদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালানোর ঘটনায় করা তিনটি মামলারও আসামি জাফর।

জাফর আলম চেয়ারম্যান মুক্তি পেলেন কবে এমন প্রশ্ন অনেকের। এবিষয়ে জাফর আলমের মন্তব্য না মিললেও তার ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি সম্প্রতি মুক্তি পান। মুক্তির পর থেকেই বেশিরভাগ সময় তিনি চট্টগ্রাম অবস্থান করছেন বলে জানা গেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close