রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
৩০০ নং বান্দরবান আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৩০০ নং বান্দরবান আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ কার্যক্রম এবং নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, বান্দরবানের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আরা রিনি। এ সময় তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সমাপ্ত করার জন্য ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় ম্যাস্ট্রিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং সকল প্রার্থী ও সমর্থক যাতে নির্বাচন কমিশনের নির্দেশনা সঠিকভাবে মেনে চলে তার জন্য আহ্বান জানান রিটার্নিং অফিসার শামীম আরা রিনি ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক, এস এম হাসান, মো.আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জেলা নির্বাচন কর্মকর্তা মো.কামরুল আলমসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকৃত বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রার্থী সাচিং প্রু জেরীকে ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো. আবুল কালাম আজাদকে হাত পাখা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)এর প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দীনকে শাপলা কলি এবং জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ এর পক্ষে তার প্রতিনিধির হাতে লাঙ্গল প্রতীক প্রদান করেন রিটার্নিং অফিসার শামীম আরা রিনি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close