সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
সরকারের পক্ষে হ্যাঁ ভোটে সিল দেওয়ার আহ্বান সৈয়দা রিজওয়ানা হাসানের
সনৎ চক্রবর্ত্তী, ফরিদপুর
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:২৯ পিএম

ফরিদপুরে সরকারের পক্ষে হ্যাঁ ভোটে সিল দেওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের নির্বাচন হচ্ছে অভ্যুত্থান পরবর্তী একটি নির্বাচন। অন্তর্বর্তী সরকারের কাজ সংস্কার করা, বিচার নিশ্চিত করা, গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার ও নির্বাচন নিশ্চিত করা। আমরা সবাইকে নিয়ে ১১টি প্রশাসন করেছি ভারসাম্য রক্ষার্থে। তাদের রিপোর্টের আলোকে গণভোটে চারটি প্রশ্নে নির্বাচন দিয়েছি। এখানে ভোট চুরির কোনো সুযোগ থাকবে না। গণভোট হচ্ছে পদ্ধতি পরিবর্তনের নির্বাচন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভোটের গাড়ি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরশাসকের আমলে আন্দোলন হয়েছিল। স্বৈরাচার কিন্তু সরে যায় নাই, স্বৈরাচার ফ্যাসিস্ট রূপে আমাদের মাঝে এসেছে। আমাদের আত্মদানের মাধ্যমে যে স্বৈরাচারকে পতন করেছি, গণভোটের মাধ্যমে তা শক্তিশালী করতে হবে। তাই সবাইকে গণভোটের মাধ্যমে হ্যাঁ- তে ভোট দিতে হবে।

এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান তালুকদার, পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ভোটের গাড়ি নিয়ে প্রচারণার অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে আম্বিকা মেমোরিয়াল ময়দানে গিয়ে শেষ হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হ্যাঁ ভোট   সৈয়দা রিজওয়ানা হাসান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close