শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
চুয়াডাঙ্গার দুটি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া চুয়াডাঙ্গার দুটি আসনে প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসের আয়োজনে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শুরু হয়।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রস্তাবক-সমর্থকরা উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তার ঘোষণা অনুযায়ী চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ পেয়েছেন ধানের শীষ প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ জহুরুল ইসলাম পেয়েছেন হাতপাখা প্রতীক।

অপরদিকে, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু পেয়েছেন ধানের শীষ প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মো. হাসানুজ্জামান সজীব পেয়েছেন হাতপাখা প্রতীক।

প্রতীক বরাদ্দ শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন সবার উদ্দেশ্যে বলেন, “নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে সকল প্রার্থীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে।”

আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   দুটি আসন   প্রতীক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close