শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কুষ্টিয়ায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ, মাঠে নামছেন প্রার্থীরা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:৩৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কুষ্টিয়ায় জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রমের সূচনা হলো। আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় নামবেন বলে জানা গেছে।

তবে প্রতীক বরাদ্দ পাওয়ার পর বেশ কয়েকজন প্রার্থী বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের অভিযোগ, এখনো নির্বাচনের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ পুরোপুরি নিশ্চিত করা হয়নি। 

প্রার্থীরা মনে করেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অবিলম্বে নির্বাচন কমিশন ও প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

এ সময় প্রার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হলে তারা নির্বিঘ্নে তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।

কেকে/ এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close