সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
তারেক রহমান ২৫ জানুয়ারী চৌদ্দগ্রাম আসছেন
‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:৪০ পিএম আপডেট: ২১.০১.২০২৬ ৪:০৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ২৫ জানুয়ারি রোববার কুমিল্লার চৌদ্দগ্রাম আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির প্রার্থী মো. কামরুল হুদার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী তথ্যটি নিশ্চিত করেন।
‎তারেক রহমান ২৪ জানুয়ারি কুমিল্লার সদর দক্ষিণ শুয়াগাজী ডিগবাজী মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। একদিনের ব্যবধানে তারেক রহমানের চৌদ্দগ্রামে আগমনের খবরে উজ্জীবিত  চৌদ্দগ্রামের বিএনপি নেতাকর্মীরা। 

মঙ্গলবার সম্ভাব্য জনসভাস্থল চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ পরিদর্শন করেছেন বিএনপি প্রার্থী কামরুল হুদাসহ পৌর ও উপজেলা নের্তৃবৃন্দ। 

এসময় বিএনপির প্রার্থী কামরুল হুদা বলেন, চৌদ্দগ্রাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপির উর্বর ঘাঁটি। দেশ নায়ক তারেক রহমান চৌদ্দগ্রামের মানুষের আকাঙ্খা বুঝতে পেরে তিনি আগামী ২৫ জানুয়ারী বিকেলে চৌদ্দগ্রাম এইচ.জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। 

কামরুল হুদা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই জনসভায় দুই লক্ষাধীকেরও অধিক মানুষ অংশ গ্রহণ করবেন। এবং এই জনসভা থেকে তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। তারেক রহমানের আগমণকে কেন্দ্র করে ইতোমধ্যে বিএনপি ছাড়াও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। 

কেকে/ এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close