রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
দেশজুড়ে
নবীনগরে মনোনয়ন প্রত্যাহার করেননি তাপস
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির (স্বতন্ত্র) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস বিএনপি থেকে বহিষ্কারের হুমকিসহ নানা প্রলোভন সত্ত্বেও শেষ পর্যন্ত তার প্রার্থিতা প্রত্যাহার করেননি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার না করে চূড়ান্ত নির্বাচনি লড়াইয়ে অবতীর্ণ হন তিনি।

ফলে এ আসনে বিএনপির প্রার্থী নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানের পাশাপাশি জেলা বিএনপির অর্থ সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসও (স্বতন্ত্র) একই সঙ্গে নির্বাচনে অংশ নিচ্ছেন।

দলীয় সূত্রে জানা যায়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস গত রাতে বলেন, “আমার মরহুম বাবা কাজী আনোয়ার হোসেন এ আসনে চারবার এমপি ছিলেন। বাবার রেখে যাওয়া বিএনপির অগণিত নেতাকর্মী ও সমর্থকদের দোয়া, ভালোবাসা এবং সমর্থন নিয়ে আমি নির্বাচনে অবতীর্ণ হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, বিএনপির নেতাকর্মী-সমর্থকেরা আমার সঙ্গেই আছেন।”

মনোনয়নপত্র প্রত্যাহার না করায় আপনাকে বিএনপি থেকে বহিষ্কার করা হতে পারে—এমন প্রশ্নের জবাবে জেলা বিএনপির অর্থ সম্পাদক তরুণ এই প্রার্থী বলেন, “আপাতত ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া অন্য কিছু মাথায় নিচ্ছি না। কারণ সুষ্ঠু নির্বাচন হলে বাবার দোয়া আর মানুষের ভালোবাসায় আমার বিজয় শতভাগ সুনিশ্চিত, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এ আসনে ১০ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবদুল বাতেন ও গণফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম ভূঁইয়া তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপির (স্বতন্ত্র) প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থী এ আসনে নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে রয়েছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নবীনগর   মনোনয়ন প্রত্যাহার   কাজী তাপস   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close