শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ জব্দ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:৪৮ পিএম আপডেট: ২১.০১.২০২৬ ৩:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীর সীমান্তে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে মাদক কারবারীরা। 

বুধবার (২১ জানুয়ারি) ভোররাতে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) প্রেমতলী ও মীরগঞ্জ বিওপি অধীনস্থ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

বিজিবি সূত্র জানা যায়, বুধবার রাত পৌনে ৩টায় প্রেমতলী বিওপি’র দায়িত্বপূর্ণ গোদাগাড়ী উপজেলার ফরাদপুর এলাকায়পদ্মা নদীর তীরে পরিত্যাক্ত অবস্থায় একটি বস্তা ভেতর থেকে ৬১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। 

একই দিন ভোর আনুমানিক ৫টার দিকে মীরগঞ্জ বিওপি’র একটি আভিযানিক দল বাঘা উপজেলার বারশিপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ার জন্য গোদাগাড়ী ও বাঘা থানায় জমা দেওয়া রয়েছে।

বিজিবি জানায়, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close