সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় আসনের ৭ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

এ সময় সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১ জন প্রার্থী তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৭ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতীকপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের প্রার্থীরা হলেন— মুশফিকুর রহমান (বিএনপি), আতাউর রহমান সরকার (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. জসিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), জহিরুল হক খান (জাতীয় পার্টি), শাহীন খান (জাতীয় নাগরিক পার্টি), জহিরুল হক চৌধুরী (গণ অধিকার পরিষদ) এবং রাফি উদ্দিন (ইনসানিয়াত বিপ্লব)।

প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা তাদের সমর্থকদের সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণায় নামবেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   আসন   প্রার্থী   প্রতীক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close