রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কিশোরগঞ্জের ৬টি আসনে ৪৮জন প্রার্থীর মাঝে প্রতীক বিতরণ
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ৬টি আসন থেকে বৈধ ৪৮জন প্রার্থীদের মাঝে প্রতিক বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাঁর প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতিক বরাদ্দ শুরু হয়। 

নিবন্ধিত রাজনৈতিক দলের নির্ধারিক প্রতিক বিতরণের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে তাদের চাহিদা মত প্রতিক বরাদ্দ দেয়া হয়। 

এ সময় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলসসহ সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহি কর্মকর্তাগণ প্রতিক বরাদ্দ কার্যক্রম পরিচালনা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ৬টি আসন থেকে চুড়ান্তভাবে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা নিয়ে গঠিত ছয়টি সংসদীয় আসনে মোট ৪৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে বিএনপির দুইজন বিদ্রোহী প্রার্থীসহ আটজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close