শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়িতে দুই কিশোরী ধর্ষণের শিকার
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:১৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই কিশোরীকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারে নিয়ে গিয়ে একজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৯ জানুয়ারি) রাতের দিকে। এ ঘটনায় ভুক্তভোগী দুই কিশোরীর মা তছলিমা আক্তার বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন।

থানা সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের রূপনগর ব্রিজের পূর্ব পাশে পাকা সড়কের ওপর দুই কিশোরী আয়েশা বেগম (১৩) ও মরিয়ম বেগম (১১)-কে একা পেয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দেয় অভিযুক্ত মোহাম্মদ আয়াত উল্লাহ (৪৩)। পরে তাদের প্রথমে নিজ বাসায় এবং পরবর্তীতে মোটরসাইকেলে করে কক্সবাজার সদর এলাকার একটি বাণিজ্য মেলায় নিয়ে যায়।

মেলা শেষে অভিযুক্ত ওই দুই কিশোরীকে কক্সবাজার সদর থানাধীন বাকুলী আবাসিক হোটেলে নিয়ে গিয়ে রাত্রিযাপন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরদিন মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মরিয়ম বেগম ঘুমিয়ে পড়লে অভিযুক্ত আয়েশা বেগমকে যৌন নিপীড়নের চেষ্টা করে। বাধা দিলে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বুধবার (২১ জানুয়ারি) নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১) ধারায় মামলা রুজু করা হয়। মামলার এফআইআর নম্বর-১১।


এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, “ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই ও আসামি গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

তিনি আরও জানান, “ভুক্তভোগী শিশুদের নিরাপত্তা ও প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি   দুই কিশোরী   ধর্ষণের শিকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close