শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
রাজনীতি
হাঁস প্রতীকে নির্বাচন করবেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:৩২ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান তার হাতে এ প্রতীক বরাদ্দ দেন।

জানা যায়, রুমিন ফারহানা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পরে বিএনপি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়।

প্রতীক বরাদ্দের বিষয়ে রুমিন ফারহানা বলেন, হাঁস তার পছন্দের প্রতীক। ব্যক্তিগত জীবনেও তিনি হাঁস পালন করেন। তাই এই প্রতীকই তিনি চেয়েছিলেন। পছন্দের প্রতীক বরাদ্দ পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিজের কর্মী-সমর্থকদের প্রতি প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। 
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে আশুগঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় রুমিন ফারহানা বলেন, ‘কারো উসকানিতে পা দেওয়া যাবে না।’

উল্লেখ্য, ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনার জেরে ব্যারিস্টার রুমিন ফারহানাকে দুটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে। এসব নোটিশের জবাব দেওয়ার কথা ছিল।

অন্যদিকে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে খেজুর গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি সমর্থিত প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবিব।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হাঁস প্রতীক   নির্বাচন   রুমিন ফারহানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close