রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
আব্দুল মান্নানের মৃত্যুতে বানারীপাড়ায় শোকের ছায়া
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু আব্দুল মান্নান বুধবার (২১ জানুয়ারি) পৃথিবীর মায়া-মমতা ত্যাগ করে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে স্যারের জ্যেষ্ঠ পুত্র, বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে জানান, আমার বাবা জনাব আব্দুল মান্নান মাস্টার বুধবার (২১ জানুয়ারি) রাত ৩:৪০ মিনিটের সময় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রয়াত শিক্ষাগুরু আব্দুল মান্নান এমন একজন শিক্ষক ছিলেন, যিনি তার অসাধারণ জ্ঞান, নিষ্ঠা ও ভালোবাসার মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর জীবনে গভীর ছাপ রেখে গেছেন। শুধু শ্রেণীকক্ষে নয়, শিক্ষা, সমাজ ও জাতি গঠনে তার অবদানও অনস্বীকার্য। তার চলে যাওয়ায় নাগরিক সমাজ শোকে স্তব্ধ। শুধু শোকই নয়, বরং তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হচ্ছে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে।

ব্যক্তি জীবনে সদালাপী ও মিষ্টভাষী এই শিক্ষক পাঠ্যক্রমের বাইরেও জীবনে শিক্ষিত ও সুনাগরিক হওয়ার শিক্ষা দিয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে ভালো মানুষ হওয়ার বীজ বপন, সহানুভূতিশীল ও সৎ হতে শিখিয়েছেন।

হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ও পথপ্রদর্শক আব্দুল মান্নান স্যারের রেখে যাওয়া কর্ম ও আদর্শ এই জনপদের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণা; তার চিরবিদায় শিক্ষাঙ্গনে শোকের মাতম, অপূরণীয় ক্ষতি ও শূন্যতার সৃষ্টি করেছে।

তার মৃত্যুতে অত্র এলাকাবাসীর সর্বস্তরের জনসাধারণ স্যারের বিদেহী আত্মার শান্তি কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তার জানাজার নামাজ নিজ কর্মস্থল বানারীপাড়া হাইস্কুল প্রাঙ্গণে আজ (২১ জানুয়ারি) বাদ আছর অনুষ্ঠিত হয়ে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   বানারীপাড়া   শোকের ছায়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close