সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
দেশজুড়ে
‘হাঁস দিয়ে ধান খাইয়ে জয়ী হব, তারেক রহমানকে আসন উপহার দিব’
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:২৪ পিএম আপডেট: ২১.০১.২০২৬ ৫:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল বলেছেন, আমি হাঁস প্রতীক পেয়েছি। হাঁস দিয়েই ধান খাইয়ে এই আসনে জয়ী হবো। এই আসনটি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে হাঁস প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

এ সময় শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, প্রথমে আমাকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছিল। কিন্তু রাতের আঁধারে একজনকে দলে যোগদান করিয়ে সেই প্রতীক আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। জনগণের দাবির মুখে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল আরও বলেন, প্রায় ২৫ বছর ধরে তিনি মাঠের রাজনীতিতে সক্রিয়। দীর্ঘদিনের ত্যাগ ও পরিশ্রমের ফল অন্য কেউ কেড়ে নিতে পারে না। দলের তৃণমূল থেকে শুরু করে অধিকাংশ নেতাকর্মী তার পাশেই রয়েছেন বলে তিনি দাবি করেন।

শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন। জনগণই তার শক্তি, জনগণের রায়েই তিনি বিজয়ী হবেন।

কিশোরগঞ্জ–৫ আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল ছাড়াও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এহসানের হুদাসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা নিয়ে গঠিত ছয়টি সংসদীয় আসনে মোট ৪৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে বিএনপির দুইজন বিদ্রোহী প্রার্থীসহ আটজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close