শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নওগাঁয় ৬টি আসনে ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল সাইলাম প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেন।

নওগাঁর ৬টি আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের দলীয় প্রার্থী ২৭জন এবং স্বতন্ত্র ৫জন প্রার্থীর মধ্যে এই প্রতীক বরাদ্দ করা হয়। 

এ সময় নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালনের বিষয়ে বিশেষভাবে নির্দেশনা দেয়া হয় প্রার্থীদের। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান।

নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল সাইলাম বলেন, প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করবে। বর্তমানে নির্বাচনী মাঠে ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছে। 

এছাড়াও প্রত্যেক এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজ করবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি নির্বাচনী মাঠে কাজ করবে। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠ, সুন্দর নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close