শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রংপুর-১ আসনে ৬ প্রার্থী পেলেন প্রতীক
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:৫২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে ৬ প্রার্থীকে তাদের দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) বিকালে রংপুর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালাতে নিজ নিজ দলীয় প্রতীক ব্যবহার করবেন। জাতীয় পার্টি থেকে মঞ্জুম  আলী (লাঙ্গল) প্রতীকে নির্বাচনী মাঠে নামবেন। বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন (ধানের শীষ) প্রতীকে ভোটারদের কাছে পৌঁছাবেন। জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী (দাঁড়ি পাল্লা) প্রতীকে ভোটপ্রচারণায় অংশগ্রহণ করবেন।

এছাড়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে মো. আনাস (কাঁচি) প্রতীক, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আহসান আরেফিন (চশমা) প্রতীক, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা (হাতপাখা)  প্রতীকে নির্বাচনী প্রচারণা চালাবেন।

জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলী বলেন, আমি লাঙ্গল প্রতীক নিয়ে জনগণের পাশে থাকবো। রংপুর-১ আসনের উন্নয়নমূলক কাজের স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। ভোটারদের আস্থা ও সমর্থন পাওয়াই আমার মূল লক্ষ্য।

বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন বলেন, ধানের শীষ প্রতীক আমার জন্য একটি দায়িত্ব বহন করছে। জনগণের ভোটাধিকার সুরক্ষায় কাজ করা এবং এলাকায় শিক্ষার মান, স্বাস্থ্য ও সড়ক যোগাযোগ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী বলেন, দাঁড়ি পাল্লা প্রতীক আমাকে জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করেছে। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে চাই।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close