সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      
দেশজুড়ে
রাজশাহীতে আরএমপি কমিশনারের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার।

এ সময় তিনি আকস্মিকভাবে বিভিন্ন চেকপোস্ট ও টহল পুলিশের কার্যক্রম তদারকি করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতভর পুলিশ কমিশনার নগরীর গুরুত্বপূর্ণ মোড়, জনসমাগমস্থল এবং বিভিন্ন থানা এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের ডিউটি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন এবং জনগণের সঙ্গে মানবিক আচরণের নির্দেশ দেন।

পরিদর্শনের এক পর্যায়ে পুলিশ কমিশনার সাধারণ পথচারী, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি নগরীর বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাদের মতামত শোনেন এবং কোনো ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে কিনা, সে বিষয়ে খোঁজখবর নেন।

মতবিনিময়কালে পুলিশ কমিশনার বলেন, “রাজশাহী মহানগরীকে নিরাপদ রাখতে পুলিশ সর্বদা সচেষ্ট। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে।”

তিনি নগরবাসীকে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানান।

কেকে/এলএ

সাধারণ মানুষ পুলিশ কমিশনারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। রাতে পুলিশের এমন তৎপরতা ও শীর্ষ কর্মকর্তার সরাসরি উপস্থিতি তাদের মনে স্বস্তি ও নিরাপত্তা বোধ জাগিয়েছে বলে জানান উপস্থিত নগরবাসী।

পরিদর্শনকালে পুলিশ কমিশনারের সঙ্গে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   কমিশনার   সাধারণ মানুষ   মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close