মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
চৌদ্দগ্রামে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা ও ভাংচুর
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:১৪ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের উঠান বৈঠকে হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারীরা উপজেলা জামায়াতের সাবেক আমীর, বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামানের গাড়ি ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এসময় ককটেল নিক্ষেপে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে জামায়াতের উদ্যোগে উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ি দক্ষিণ পাড়ায় মাও. আবদুল করিমের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর, বীর মুক্তিযোদ্ধা মো. আকতারুজ্জামান। উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা জিল্লুর রহমানসহ ওই গ্রামের নেতাকর্মীরা। এসময় সংঘবদ্ধ একদল মানুষ ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এক পর্যায়ে তারা বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামানের ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুর এবং মাওলানা জিল্লুর রহমানের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

এছাড়া ইটপাটকেল নিক্ষেপে জামায়াতের কয়েকজন আহত হন। জামায়াতের দাবি, স্থানীয় বিএনপি নেতাকর্মীরাই এই হামলা চালিয়েছে। হামলার সংবাদ শুনে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

হামলার বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, “আমাদের কেউ এই ঘটনা ঘটায়নি। জামায়াত নিজেরাই ঘটনা সৃষ্টি করেছে। তারা উত্তরাঞ্চলে ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যস্ত রাখছে।”

উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, “জনবিচ্ছিন্ন বিএনপি কর্মীরা তাদের নেতার নির্দেশে জামায়াত-শিবির নেতাকর্মীর উপর হামলা ও অফিসে অগ্নিসংযোগ করেছে।”

চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক মো. গুলজার আলম বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চৌদ্দগ্রাম   হ্যাঁ ভোট   হামলা ও ভাংচুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close