শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
চুয়াডাঙ্গায় নতুন ভারতীয় মাদক ইসকাফ উদ্ধার, প্রাইভেটকারসহ আটক ২
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নতুন মাদকদ্রব্য ইসকাফ উদ্ধার করেছে এবং দুইজনকে আটক করেছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর দেড়টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অবস) জামাল আল নাসের সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (২১ জানুয়ারি) ভোর ৬টায় দামুড়হুদা থানার নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর বাজার পাড়া মসজিদের সামনে পাকা সড়কে নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে এবং ডিবির ডিউটিরত একটি মাইক্রোবাসে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হয়। পরে ডিবির অভিযানিক টিম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় প্রাইভেট কারটি আটক করা হয়।

গাড়ির ভেতরে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদেরও আটক করা হয়। এরা হলেন—রাজবাড়ী লক্ষীকোল এলাকার মৃত জব্বার সর্দারের ছেলে মো. সাইদুল সরদার (৩৯) এবং রাজবাড়ী বিনোদপুর কেয়াম উদ্দিন মল্লিকের ছেলে মো. শহীদুল ইসলাম (৩৫)।

প্রাইভেট কারটি তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ৮৪০ বোতল নেশাজাতীয় ভারতীয় মাদকদ্রব্য ইসকাফ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। এছাড়া একটি রেড ওয়াইন রঙের ওইভেট প্রাইভেট কার (মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা), একটি বাটন মোবাইল এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গায   নতুন ভারতীয় মাদক   আটক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close