শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
শিবপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে যুবক নিহত
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদী জেলার  শিবপুর উপজেহলায় বিদ্যুতের খুটিতে ইন্টারনেট সংযোগ লাইন মেরামতের সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আবু বক্কর (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে মুনসেফেরচর (ইটাখোলা) এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুতের খুঁটি থেকে মরদেহ নামিয়ে থানায় নিয়ে যায়। 
নিহত আবু বক্কর গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের ইসমাইলের ছেলে ও ইটাখোলা এলাকায় আইপি কমিউনিকেশনের শ্রমিক হিসেবে কাজ করতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে বারোটার দিকে ইন্টারনেট সংযোগ লাইন মেরামতের জন্য বিদ্যুতের খুটিতে উঠে আবু বক্কর। এসময় বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে দুপুর আড়াইটার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বলেন, ‘বিদ্যুতের খুটিতে একজনের মরদেহ ঝুঁলে থাকার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ নামিয়ে থানায় নিয়ে আসে।’ 

অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

কেকে/এমএফ




মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close