শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বাগেরহাটে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ চেকপোস্ট
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমন নিশ্চিত করতে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে চেকপোস্ট বসানো হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বাগেরহাট সদর সেনাবাহিনীর ইউনিটের উদ্যোগে এই অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানে নেতৃত্ব দেন সার্জেন্ট আব্দুস সাত্তার। তিনি জানান, সড়কে নিরাপত্তা জোরদার করতে চব্বিশ ঘণ্টা বাই রোটেশনে দায়িত্ব পালন করা হচ্ছে। এ সময় বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ নানা ধরনের যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুস সাত্তার বলেন, “সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখাই এই অভিযানের মূল উদ্দেশ্য। নিয়ম ভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, এই কার্যক্রম নিয়মিত চলবে।”

যৌথ অভিযানের ফলে সড়কে চলাচলে শৃঙ্খলা ফিরেছে বলে স্থানীয়রা জানান। তারা বলেন, “চেকপোস্ট বসানোর ফলে বেপরোয়া চলাচল কমেছে এবং নিরাপত্তা নিয়ে মানুষের আস্থা বেড়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   সেনাবাহিনী   চেকপোস্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close