রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
মদন উপজেলা প্রেসক্লাবের সাথে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মতবিনিময়
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনা জেলার ৪ আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির মনোনীত প্রার্থী  লুৎফুজ্জামান বাবরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে তার নিজ বাসায় মদন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় সভা করেন।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বলের সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলমের  সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লুৎফুজ্জামান বাবর।

সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় লুৎফুজ্জামান বাবর বক্তব্য কালে তিনি বলেন, ‘আমার লক্ষ্য ও উদ্দেশ্য হল বেকার যুবক ও যুবতিদের বেকারত্ব দূর করা। আমি যেখান থেকে আপনাদের কাছে ফিরে এসেছি, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি। আমার আর কিছু চাওয়া পাওয়ার নেই। আমি নতুন জীবন ফিরে পেয়েছি। আমি যত দিন বেচেঁ থাকব মানুষের সেবা করব।’ 

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সামছুল আলম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল, মো. মুহাইমিনুল ইসলাম টিটু, আলী উসমান, কাইয়ুম, আলী আজগর পনির, আঙ্গুর ভূঁইয়া, মো. জরিপ ইমরান, জাকির হোসেন চৌধুরী, চ্যাম্পিয়ন, মো.  মোহন মিয়া প্রমূখ।  

এ সময় উপজেলা বিএনপির সদস্য রমজান আলী মাষ্টার, একান্ত সচিব মির্জা হায়দার আলী, আঞ্চলিক রাজনৈতিক প্রতিনিধি মাহমুদুল হাসান সভায় উপস্থিত ছিলেন।

কেকে/এমএফ




মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close