সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মৌলভীবাজারের চারটি আসনে প্রতীক পেলেন ২৪ প্রার্থী
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮:২৭ পিএম আপডেট: ২১.০১.২০২৬ ৯:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের চারটি নির্বাচনি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়েছে। সময়সীমা পার হওয়ার পর এই আসনে এখন চব্বিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল প্রার্থীদের হাতে তাদের নিজ নিজ প্রতীক তুলে দেন। প্রতীক বরাদ্দের মাধ্যমে এ আসনে আনুষ্ঠানিকভাবে শুরু হলো নির্বাচনি প্রচার-প্রচারণা।

মৌলভীবাজারের এই সংসদীয় আসনে মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর আটজন বাদ পড়েন। চূড়ান্ত তালিকায় থাকা প্রার্থীদের মধ্যে রয়েছেন, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি): বিএনপির নাসির উদ্দিন আহমেদ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মোহাম্মদ আমিনুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন (লাঙল) গণঅধিকার পরিষদের মো. আব্দুন নুর (ট্রাক) গণফ্রন্টের মো. শরিফুল ইসলাম (মাছ) স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ (কাপ-পিরিচ) মৌলভীবাজার-২ (কুলাউড়া): বিএনপির মো. শওকতুল ইসলাম (ধানের শীষ) জামায়াতে ইসলামীর মো. সায়েদ আলী (দাঁড়িপাল্লা) স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান (ফুটবল) জাতীয় পার্টির মো. আব্দুল মালিক (লাঙল) স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খান (কাপ-পিরিচ) স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান (ঘোড়া)ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কুদ্দুস (হাতপাখা) বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী (কাঁচি)।

এ আসনে স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খান ও এম জিমিউর রহমান চৌধুরী দু’জনই ফুটবল মার্কা প্রতীক দাবি করলে লটারির মাধ্যমে নওয়াব আলী আব্বাছ খান ফুটবল মার্কা পান। মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর): বিএনপির এম নাসের রহমান (ধানের শীষ) ১০ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের মাওলানা আহমদ বিলাল (দেয়াল ঘড়ি) জামায়াতে ইসলামীর মো. আব্দুল মান্নান (দাঁড়িপাল্লা) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত (কাস্তে)।

মৌলভীবাজার-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আহমদ বিলাল মনোনীত হলেও জামায়াত মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান মনোনয়ন প্রত্যাহার করেননি।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ): বিএনপির মো. মুজিবুর রহমান চৌধুরী (ধানের শীষ) বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা শেখ নুরে আলম হামিদী (রিকশা) জাতীয় নাগরিক পার্টির প্রীতম দাশ (শাপলা কলি) বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া মধু (ফুটবল) জাতীয় পার্টির মোহাম্মদ জরিফ হোসেন (লাঙল) বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মো. আবুল হাসান (মই)।

এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) মৌলভীবাজার-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মৌলভী লুকমান আহমদ, ৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী লুৎফুর রহমান কামালী এবং ৪ আসনে জামায়াত প্রার্থী এডভোকেট আব্দুর রব মনোনয়ন প্রত্যাহার করে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীকে সমর্থন দেন। তবে মৌলভীবাজার-৩ আসনে জামায়াত প্রার্থী আব্দুল মান্নান প্রার্থীতা প্রত্যাহার করেননি। এই আসনে জোটের প্রার্থী হলেন খেলাফত মজলিসের মাওলানা আহমদ বিলাল।

মৌলভীবাজার-৩ আসনের ১০ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আহমদ বিলাল জানান, তিনিই একমাত্র ১০ দলীয় দলের বৈধ প্রার্থী, ঘড়ি প্রতীক নিয়ে তিনি নির্বাচন করবেন। তিনি আরও জানান, আব্দুল মান্নানের বিষয়ে দলীয়ভাবেই সিদ্ধান্ত আসবে। তবে তিনি আশাবাদী আব্দুল মান্নান নির্বাচন থেকে সরে আসবেন এবং তার নেতৃত্বেই ১০ দলীয় জোট ভোটে জয়লাভ করবে। জামায়াত প্রার্থী আব্দুল মান্নান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত না থাকায় এ বিষয়ে মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   আসন   প্রতীক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close