শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজনীতি
বিএনপির ৫৯ বিদ্রোহী নেতাকে একযোগে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম আপডেট: ২১.০১.২০২৬ ১০:০৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ভোটে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় একসঙ্গে ৫৯ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি; যাদের মধ্যে কেন্দ্রীয় নেতা যেমন রয়েছেন, তেমনি দলের টিকেটে পাওয়া সাবেক সংসদ সদস্যও রয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) রাতে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে একই কারণে ১১ জনকে বহিষ্কার করা হয়। পরে দুজন মনোনয়নপত্র তুলে নিলে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছিল দলটি।

বুধবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কারের আদেশ দিয়ে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এতে “দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে‘ জড়িত থাকার জন্য বহিষ্কার করা হয়েছে বলে তুলে ধরা হয়।

আদেশে বলা হয়, এসব নেতাদের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার। সেদিন সারাদেশের প্রার্থী তালিকার তথ্য পর্যালোচনা করে দেখা যায়, মোট ৭৯টি সংসদীয় আসনে বিএনপির মোট ৯০ নেতা ‘বিদ্রোহী’ হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন।

বুধবার প্রার্থীদের হাতে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার থেকে শুরু হবে ভোটের লড়াইয়ের মূল পর্ব- প্রচার। এর আগে আট বিভাগের এসব নেতাদের বহিষ্কার করা হল।



কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বিদ্রোহী নেতা   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close