রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
দেশজুড়ে
পেশাজীবীদের ঐক্যে নীলফামারী উন্নয়ন মঞ্চের ডাক
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:০৫ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

নীলফামারী উন্নয়ন মঞ্চের উদ্যোগে দিন ব্যাপি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন শ্রমিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বুধবার (২১ জানুয়ারি) নীলসাগর গ্রুপের পরিবহন শাখা অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শুরুর আগে পবিত্র কুরআন থেকে তেলোয়াত পাঠ করেন মো. আব্দুল ওহাব (নকল নবীশ কমিটি) এবং পবিত্র গীতা পাঠ করেন যুব স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি উত্তম কুমার তরফদার।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন। তিনি বলেন, “আমি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে নীলফামারীর উন্নয়ন ট্রেনের যাত্রী হতে চাই। শ্রমিক, পেশাজীবী ও সাধারণ মানুষের ঐক্য ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।” তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী উন্নয়ন মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক ও নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবীব লেলিন। তিনি বলেন, “নীলফামারীর উন্নয়নে শিল্পায়ন, স্থানীয় বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই।” শ্রমিক ও উদ্যোক্তাদের সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এছাড়া বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন কার-মাইক্রো মালিক সমিতির প্রতিনিধি মো. শামীম শাহ্ আলম তমু, কৃষি ফার্ম শ্রমিক ইউনিয়নের সভাপতি হিরম্ব কুমার রায় হিরু, দলিল লেখক সমিতির সদস্য মো. আব্দুল হামিদ সরকার, বাফার গুদাম শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি মো. হাফিজুল ইসলাম, যুব স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি উত্তম কুমার তরফদার, মটর শ্রমিক ইউনিয়ন এর নেতা মো. মশিউর রহমান বাটুল ও সভাপতি মো. আসলাম পারভেজ, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. খলিল, দলিল নকল নবীশ সমিতির সভাপতি মো. এমদাদুল হক, খাদ্যগুদাম শ্রমিক প্রতিনিধি মো. দিলদার আলী এবং দর্জি কল্যাণ সমিতির সভাপতি মো. রেজাউল ইসলাম।

বক্তারা বলেন, নীলফামারীর সার্বিক উন্নয়নে শ্রমিক ও পেশাজীবী সংগঠনগুলোর ঐক্য ও সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা জোরদারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

মতবিনিময় সভা শেষে নীলফামারীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শ্রমিকবান্ধব ও জনমুখী উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  পেশাজীবীদের ঐক্য   নীলফামারী উন্নয়ন মঞ্চ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close