সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
নারায়ণগঞ্জের ৫ টি আসনের ৪৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের ৫ টি আসনের ৪৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

কমিশনের তফসিল অনুযায়ী বুধবার ছিল প্রতীক বরাদ্দের দিন। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অংশ নিচ্ছেন ৬ জন স্বতন্ত্র প্রার্থী।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মোস্তাফিজুর রহমান ভূইয়া ধানের শীষ, জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা দাড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইমদাদুল্লাহ হাতপাখা, গণ অধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন ট্রাক, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশের রেহান আফজাল আপেল, সিপিবির মনিরুজ্জামান চন্দন কাস্তে ও স্বতন্ত্র প্রার্থী মো. দুলালকে জাহাজ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি নজরুল ইসলাম আজাদ ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর কলস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইলিয়াস মোল্লা দাড়িপাল্লা, সিপিবির হাফিজুল ইসলাম কাস্তে, গণঅধিকার পরিষদের কামরুল মিয়া ট্রাক ও ইসলামী শ্রমিক আন্দোলনের হাবিবুল্লাহ হাতপাখা বরাদ্দ দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন ফুটবল, জামায়াতে ইসলামীর ইকবাল হোসেন ভূঁইয়া দাড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম মসীহ হাতপাখা, গণঅধিকার পরিষদের ওয়াহিদুর রহমান মিল্কী ট্রাক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিকুর রহমান মুন্সী বটগাছ, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহা. শাহাজান রিকশা, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাশ মাথাল, জনতার দলের আব্দুল করিম মুন্সী কলম, এবি পার্টির আরিফুল ইসলাম ঈগল ও স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ঘোড়া প্রতীক বরাদ্দ পান।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ আলম হরিণ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন ফুটবল, রিপাবলিকেশন পার্টির মোহাম্মদ আলী হাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসমাঈল হোসেন কাউছার হাতপাখা, জাতীয় নাগরিক পার্টির আব্দুল্লাহ আল আমিন শাপলা কলি,  জমিয়তে উলামায়ে ইসলামীর মনির হোসাইন কাসেমী খেজুর গাছ, বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন রিকশা, জাসদের জেলা সুলাইমান দেওয়ান মোটরগাড়ি, সমাজতান্ত্রিক দলের সেলিম মাহমুদ মই, জাতীয় পার্টির ছালাউদ্দিন খোকা লাঙ্গল, গণঅধিকার পরিষদের আরিফ ভূঁইয়া ট্রাক, সিপিবির ইকবাল হোসেন কাস্তে ও বাংলাদেশ সুপ্রিম পার্টির সেলিম আহমেদ একতারা বরাদ্দ পেয়েছেন।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির আবুল ধানের শীষ, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল ইসলাম মামুন দেয়াল ঘড়ি, মুক্তিজোট নেতা এইচএম আমজাদ হোসেন মোল্লা ছড়ি,  সমাজতান্ত্রিক দলের আবু নাঈম খান বিপ্লব মই, ইসলামী আন্দোলনের মাওলানা মাসুম বিল্লাহ হাতপাখা, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ চেয়ার, স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন ফুটবল, গণসংহতি আন্দোলনের তরিকুল ইসলাম মাথাল, কমিউনিস্ট পার্টির মন্টু চন্দ্র ঘোষ কাস্তে ও গণঅধিকার পরিষদের ইঞ্জিনিয়ার নাহিদ ট্রাক বরাদ্দ পেয়েছেন।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close