শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রাজবাড়ী‌তে ১২ প্রার্থী‌দের মাঝে প্রতীক বরাদ্দ
রাজবাড়ী প্রতি‌নিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:২০ পিএম আপডেট: ২১.০১.২০২৬ ৯:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপল‌ক্ষে রাজবাড়ীর-১ ও রাজবাড়ী-২ সংসদীয় আস‌নের ১২ জন প্রার্থী‌র মাঝে নির্বাচনী ও গণ‌ভোটের প্রতীক বরাদ্দ দেওয়া হ‌য়েছে।

বুধবার (২১জানুয়ারি) দুপু‌রে জেলা প্রশাসকের স‌ম্মেলন ক‌ক্ষে জেলা প্রশাসক ও জেলা রির্টা‌নিং অ‌ফিসার কার্যালয় সুলতানা আক্তার এ প্রতিক বরাদ্দ  সম্পন্ন ক‌রেন।

এ সময় প্রার্থী, তাদের নির্বাচনী প্রস্তাবকারী ও সমর্থকরা উপ‌স্থিত ছি‌লেন।

প্রার্থীরা ভোটের প‌রি‌বেশ ভাল রাখ‌তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সদস্যদের যথাযথ দ্বা‌য়িত্ব পালনসহ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস-চাঁদাবা‌জি আইনের আওতায় আনার দা‌বি জানান।

শুরু‌তে রাজবাড়ী-১ (২০৯) (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) সংসদীয় আসনে বিএন‌পির প্রার্থী সা‌বেক এম‌পি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে (ধা‌নের শীষ), জামায়া‌তে ইসলামীর মোঃ নূরুল ইসলামকে (দাঁ‌ড়ি পাল্লা), জাতীয় পা‌র্টির খোন্দকার হা‌বিবুর রহমান বাচ্চু‌কে (লাঙ্গল) ও জা‌কের পার্টির মোহাম্মদ আলী বিশ্বা‌স‌কে (গোলাপ ফুল) প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এই আস‌নে মোট ভোটার সংখ‌্যা ৪ লক্ষ ৩০ হাজার ২১৫ জন। এরম‌ধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১৬ হাজার ১৪৯ জন ও ম‌হিলা ২ লক্ষ ১৪ হাজার ৫৮ জন এবং হিজড়া ৮ জন। এতে ভোট কেন্দ্র র‌য়ে‌ছে ১৫৬ টি।

অপর‌দিকে রাজবাড়ী-২ (২১০) (পাংশা, বা‌লিয়াকা‌ন্দি ও কালুখালী) সংসদীয় আসনে বিএন‌পির প্রার্থী হারুন-অর-র‌শিদ‌কে (ধা‌নের শীষ), বিএন‌পির বি‌দ্রোহী (সতন্ত্র) সা‌বেক এম‌পি মো. না‌সিরুল হক সাবুকে ( কলস), জাতীয় পা‌র্টির মো. স‌ফিউল আজম খানকে (লাঙ্গল), গণঅ‌ধিকার প‌রিষদের জা‌হিদ শেখ‌কে (ট্রাক ), এন‌সি‌পির জা‌মিল হিজাজী‌কে (শাপলা ক‌লি ), খেলাফত মজ‌লিসের কাজী মিনহাজুল আলম‌কে ( দেওয়াল ঘ‌রি), ইসলামী আন্দোলনের মোহা. আব্দুল মা‌লেক‌কে 
(হাতপাখা) ও সাংস্কৃ‌তিক মু‌ক্তিজোটের মো. আব্দুল মা‌লেক মন্ডল‌কে (ঘড়ি) প্রতীক বরাদ্দ দেওয়া হয়।


এই আস‌নে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৫৯ হাজার ৬৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৮৫ হাজার ৬০৯ জন ও ম‌হিলা ২ লক্ষ ৭৪ হাজার ৭৯ জন এবং তৃতীয় লিঙ্গ হিজড়া ৫ জন। ভোট কেন্দ্র র‌য়ে‌ছে ১৯৮ টি।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপল‌ক্ষে উপ‌স্থিত ছি‌লেন অ‌তি‌রিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, সহকারী নির্বাচন রিটা‌নিং অফিসার, জেলা নির্বান অ‌ফিসারসহ অ‌নে‌কে উপ‌স্থিত ছি‌লেন।

কেকে/এমএফ


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী‌তে ১২ প্রার্থী‌দের মাঝে প্রতিক বরাদ্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close