রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৮ লাখ টাকা জরিমানা
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:৩০ পিএম আপডেট: ২১.০১.২০২৬ ৯:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে একজনকে দুই মাসের সাজা এবং অপর একজনকে নগদ ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার মরিচাকান্দি সংলগ্ন মেঘনা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে দুজনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।

আটক ব্যক্তিরা হলেন, বাঞ্ছারামপুর উপজেলার কানাইনগর গ্রামের ফজলু মিয়ার ছেলে কাশেম মিয়া এবং মুন্সিগঞ্জ জেলার সাইদুর রহমানের ছেলে হুমায়ুন কবির।

কাশেম মিয়া তাৎক্ষণিকভাবে ৮ লাখ টাকা জরিমানা প্রদান করায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে হুমায়ুন কবিরকে দুই মাসের সাজা দেওয়ায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান বাঞ্ছারামপুর থানার ডিউটি অফিসার লুৎফর রহমান।

জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন. এম. কায়সার এবং শাহরিয়ার হাসান খান যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সোনারামপুর ইউনিয়নের কানাইনগর গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে কয়েকজন ব্যক্তি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দুজনকে আটক করা হয়। পরে মাটি ব্যবস্থাপনা ও বালুমহাল আইন (সংশোধিত ২০২৩)-এর ১৫ ধারায় প্রত্যেককে ৮ লাখ টাকা করে জরিমানা করা হয়।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন জানান, মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে দুই মাসের সাজা এবং অপরজনকে মাটি ব্যবস্থাপনা ও বালুমহাল আইন (সংশোধিত ২০২৩)-এর ১৫ ধারায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মেঘনা নদী   অবৈধ   বালু উত্তোলন   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close