শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
কালীগঞ্জ একাধিক ফার্মেসিতে জরিমানা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:৪৫ পিএম

গাজীপুরের কালীগঞ্জ বাজারে জনস্বাস্থ্য সুরক্ষায় অভিযান চালিয়ে চারটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় ভ্রাম্যমান আদালত কাধিক ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল হিসেবে চিহ্নিত বিক্রয় নিষিদ্ধ ওষুধ এবং যথাযথ রেজিস্ট্রেশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া যায়।

অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. টি. এম. কামরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

“ওষুধ ও কসমেটিক আইন” অনুযায়ী যুবরাজ মেডিকেল কর্নারের মালিক তানজির হোসেন আকাশকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ইমার্জেন্সি মেডিকেল কর্নারের মালিক মোজাফর হোসেনকে ২ হাজার টাকা, মেডিমার্ট মডেল ফার্মেসির মালিক দুলাল চন্দ্র সরকারকে ২ হাজার টাকা এবং ইমন ফার্মেসির মালিক ইমনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাজারের কয়েকটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগ থাকলেও তেমন ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত অভিযান হলে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত ওষুধ পেতে আরও নিশ্চিন্ত হবেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মেয়াদোত্তীর্ণ ওষুধ গ্রহণে কার্যকারিতা কমে যাওয়ার পাশাপাশি মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে অনুমোদনহীন অ্যান্টিবায়োটিক ব্যবহারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বেড়ে জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি সংকট সৃষ্টি করতে পারে।

অভিযানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন, বেঞ্চ সহকারীর  মাহবুবুল ইসলাম, মো. আলামিন ভূইয়া, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ। 

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close