মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ঝিকরগাছায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাদকসহ আটক ২
ঝিকরগাছা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:৫২ পিএম আপডেট: ২১.০১.২০২৬ ৯:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের ঝিকরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে পৌর সদরের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাদকসহ দু’জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে এবং অপরজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আটক ব্যক্তিরা হলেন—পৌর সদরের মোবারকপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আরমান (২৯) এবং পুরন্দরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাকিব (১৮)।

সূত্রে জানা যায়, পৌর সদরের বাজারের আটাপট্টি এলাকায় দীর্ঘদিন ধরে শহিদুল ইসলাম ‘আরমান স্টোর’ নামে মুদি ও শিশু খাদ্যের একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকায় বর্তমানে তার বড় ছেলে আরমান ওই ব্যবসার দায়িত্বে ছিলেন। এ সময় তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি থানা পুলিশের নজরে এলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলমের নির্দেশনায় এসআই (নি.) আজিজুর রহমান আজিজ ও এসআই (নি.) মারুফ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টার দিকে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পুলিশ আরমান স্টোরের গোডাউন থেকে ১০ পিস ইয়াবা, ৫০০ মিলিলিটার দেশি মদ ও গাঁজা উদ্ধার করে। এ সময় আরমান (২৯) ও রাকিব (১৮)-কে আটক করা হয়।

পরবর্তীতে রাকিবের বয়স কম হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১১ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

এছাড়া অপর আসামি আরমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম জানান, আরমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং রাকিবকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও জরিমানা দেওয়া হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঝিকরগাছা   ব্যবসা প্রতিষ্ঠান   মাদকসহ   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close