সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মুন্সীগঞ্জের তিনটি আসনে ১৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দের আগে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া), মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) ও মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান) প্রার্থীরা।

বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আচরণবিধি সংক্রান্ত অবহিতকরণ সভা এবং প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে একাধিক প্রার্থী এসব দাবি তুলে ধরেন।

প্রার্থীরা বলেন, গত কয়েকটি নির্বাচনে নানা কারণে প্রার্থী ও ভোটাররা নির্বাচনে অংশগ্রহণ থেকে বঞ্চিত হয়েছেন। কোনোভাবেই যেন এবারের নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করারও দাবি জানান।

সভায় সভাপতিত্ব করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন এবং ছয় উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারা।

অবহিতকরণ সভা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী তিনটি আসনের প্রতীক বরাদ্দ ঘোষণা করেন। জেলার তিনটি আসনে মোট ১৯ জন সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেলা রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ-১ আসনে ৬ জন, মুন্সীগঞ্জ-২ আসনে ৫ জন এবং মুন্সীগঞ্জ-৩ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মো. কামরুজ্জামান রতন, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য মো. মহিউদ্দিন (ফুটবল), বাংলাদেশ খেলাফত মজলিসের নুর হোসাইন নুরানি (রিকশা), ইসলামি আন্দোলন বাংলাদেশের সুমন দেওয়ান (হাতপাখা), জাতীয় পার্টির মো. আরিফুজ্জামান দিদার (লাঙ্গল), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শেখ মো. কামাল হোসেন (কাস্তে), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শেখ মো. শিমুল (কোদাল) এবং বাংলাদেশ লেবার পার্টির আনিস মোল্লা (আনারস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, ইসলামি ফ্রন্ট বাংলাদেশের আশিক মাহমুদ (গোলাপ ফুল), ইসলামি আন্দোলন বাংলাদেশের কে. এম. বিল্লাহ (হাতপাখা), জাতীয় নাগরিক পার্টির মাজেদুল ইসলাম (শাপলা ফুল) এবং জাতীয় পার্টির নোমান মিয়া (লাঙ্গল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ আব্দুল্লাহ, ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. আতিকুর রহমান খান (হাতপাখা), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রোকেয়া আক্তার (আপেল), বাংলাদেশ জামায়াতে ইসলামের এ কে এম ফখরুউদ্দিন রাজী (দাঁড়িপাল্লা), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আব্দুর রহমান (কোদাল) এবং স্বতন্ত্র প্রার্থী মো. মমিন আলী (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা বৃহস্পতিবার থেকে প্রতীক নিয়ে প্রচারণায় নামবেন বলে একাধিক প্রার্থী জানিয়েছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মুন্সীগঞ্জ   আসন   প্রতীক বরাদ্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close