সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
কামারখন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় দিয়ে সেলাই, দুদকের অভিযান
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:১৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের পরিবর্তে ওয়ার্ড বয় দিয়ে রোগী সেলাই করানোর অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনা-সিরাজগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল এই ঝটিকা অভিযান পরিচালনা করে।

দুদক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্ট মাসে এক রোগীকে ওয়ার্ড বয় দিয়ে সেলাই করানোর অভিযোগ দুর্নীতি দমন কমিশনে জমা পড়ে। ওই রোগীর পরিবারের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতেই দুদক এ অভিযান পরিচালনা করে।

প্রাথমিক তদন্তে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে তৎকালীন মেডিকেল অফিসার ডা. অভিজিৎ রায়ের (বর্তমানে ঢাকায় প্রশিক্ষণরত), অবসরপ্রাপ্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুফিয়া সুলতানা এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত ওয়ার্ড বয় আবু তালেবের নাম উঠে এসেছে।

অভিযান চলাকালে দুদকের কর্মকর্তারা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন তারা।

পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মমিন উদ্দিন বলেন, “ডাক্তারের পরিবর্তে ওয়ার্ড বয় দিয়ে চিকিৎসা করানোসহ সেবার মান সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসেছি। অভিযুক্তরা বর্তমানে এই কর্মস্থলে নেই। আমরা সার্বিক বিষয়গুলো পর্যালোচনা করেছি। তদন্ত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে ও কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কামারখন্দ   স্বাস্থ্য কমপ্লেক্স   দুদক   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close