মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আলী ইমাম
জনগণের সরাসরি সমর্থন নিশ্চিত করাই গণভোটের মূল উদ্দেশ্য
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:৩১ এএম আপডেট: ২২.০১.২০২৬ ১২:৩৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খাদ্য ও বাণিজ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, “২০২৪ সালে যে প্রেক্ষাপটে দেশে গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ভবিষ্যতে যাতে সেই ধরনের অস্থিতিশীলতা আর না ঘটে—সেই লক্ষ্যেই বর্তমান সরকার গণভোটের উদ্যোগ নিয়েছে। দেশকে স্থিতিশীল রাখতে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে জনগণের সরাসরি সমর্থন নিশ্চিত করাই এই গণভোটের মূল উদ্দেশ্য।”

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আলী ইমাম মজুমদার বলেন, “আমরা জনগণের কাছে স্পষ্টভাবে সেই বার্তাই পৌঁছে দিতে চাই—২০২৪ সালে কোন পরিস্থিতিতে দেশে অস্থিরতা তৈরি হয়েছিল, সেই ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে। দেশ যেন শান্ত ও স্থিতিশীল থাকে, সে জন্য যে সংস্কারগুলো প্রয়োজন। তা বাস্তবায়নে সরকার কাজ করছে।”

তিনি আরও বলেন, “বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেগুলোর পক্ষে জনগণের সমর্থন আদায় করাই গণভোটের উদ্দেশ্য। এ ক্ষেত্রে কোনো প্রকার ভয়-ভীতি বা চাপ ছাড়াই যাতে দেশের প্রতিটি নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “কেউ যদি গণভোট বা নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করে কিংবা কোথাও যদি চিহ্নিত অপরাধীর উপস্থিতি থাকে, তাহলে আইন অনুযায়ী পুলিশ অবশ্যই তাকে আটক করবে। এখানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দিন। এছাড়াও সভায় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  গণঅভ্যুত্থান   গণভোট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close