শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
দশমিনায় ছাত্রদল নেতা বহিস্কার
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:৩৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী তানজির আহমেদ রিডেনকে দলীয় পদ থেকে বহিস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের বরাত দিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিস্কারের আদেশ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিস্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার দশমিনায় স্বতন্ত্রপ্রার্থী হাসান মামুনের পক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য দেওয়ার সময় উপজেলা ছাত্রদল সভাপতি কাজী তানজির আহমেদ রিডেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, “তিনি হাসান মামুনকে নিয়ে কোনো ছিনিবিনি খেললে দশমিনা উপজেলা ও কলেজ ছাত্রদল দুর্বার আন্দোলন গড়ে তুলবে।”

এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে বহিস্কৃত নেতা কাজী তানজির আহমেদ রিডেন বলেন, “বহিস্কারের আদেশের কপি হাতে পাইনি। আমি সামজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। আমার ভিডিওকে আমার প্রতিপক্ষ সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে যার কোন নুন্যতম ভিত্তি নাই।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  দশমিনা   ছাত্রদল   বহিস্কার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close