রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চান্দিনায় বিএনপি নেতা বহিষ্কার
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১:০৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

আতিকুল আলম শাওন ২০১৮ সাল থেকে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, “দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বিএনপির নিম্নলিখিত নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।”

ওই চিঠিতে বিভাগভিত্তিক মোট ২৩ জন বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে কুমিল্লা বিভাগ থেকে ছয়জন নেতাকে বহিষ্কার করা হয়। কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে কুমিল্লা-৭ আসন থেকে আতিকুল আলম শাওন এবং কুমিল্লা-২ আসন থেকে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল মতিনকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে আতিকুল আলম শাওনের প্রতিক্রিয়া জানতে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে বহিষ্কারের পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ ও শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের প্রতি। আমি নির্যাতিত-নিপীড়িত নেতা-কর্মীদের পাশে থাকতে গিয়ে এর চেয়ে বড় কিছু কোরবানি করতে সব সময় প্রস্তুত।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  চান্দিনা   বিএনপি   বহিষ্কার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close