শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সিগমা
হাওর অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১:১৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা বলেছেন, “হাওর অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। এজন্য নদী ও জলমহল দখলমুক্ত করা, জলাবদ্ধ ও আবদ্ধ জলাশয় এবং নদী পুনঃখননের উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি কৃষিজ পণ্যের উৎপাদন বৃদ্ধি ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘বিশেষ হাওর কৃষি হাব’ বাস্তবায়নের পরিকল্পনার রয়েছে।”

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি ফুটবল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার নির্বাচনী ব্র্যান্ডিং স্লোগান—আলোকিত হাওরের স্বপ্ন।”

স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, “প্রাথমিকভাবে নিজ উদ্যোগে ও নিজ জমিতে একটি আধুনিক হাসপাতাল স্থাপন করা হবে, যেখানে ৫ শয্যার একটি আইসিইউ সুবিধা থাকবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনতে একটি স্বাস্থ্যসেবা হটলাইন চালু করা হবে। একই সঙ্গে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ও ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে।”

শিক্ষা নিয়ে তিনি বলেন, “সবার জন্য শিক্ষা নিশ্চিত করা আমার অগ্রাধিকার। বিশেষ করে প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। শিক্ষাকে আনন্দময় করতে প্রতিটি বিদ্যালয়ে শিশুদের জন্য খেলার সামগ্রী স্থাপনের পরিকল্পনার রয়েছে।”

সামাজিক সুরক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করার অঙ্গীকার করে সিগমা বলেন, “মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির আলোকে সমাজকে—বিশেষ করে যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা হবে।”

তিনি আরও বলেন, “শিশুদের আনন্দময় বিকাশ ও নির্মল বিনোদনের জন্য নির্বাচনী এলাকার প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক শিশু পার্ক স্থাপন করা হবে।”

দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, “দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার যেকোনো অপচেষ্টা বন্ধে আমি দৃঢ় অবস্থান নেব।”

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  হাওর অঞ্চল   কৃষি   রাজনীতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close