শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
তারেক রহমানকে নিয়ে অশ্লীল পোস্ট করায় যুবক আটক
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

আটককৃত গোলাম মোস্তফা (৩৪) উপজেলার হরিরামপুর ইউনিয়নের মোল্লাহ পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। 

জানা গেছে, গোলাম মোস্তফা তার ব্যবহৃত মোবাইল ফোন ব্যবহার করে ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে তারেক রহমানকে জড়িয়ে অশ্লীল বিদ্বেষমূলক পোস্ট করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। 

ঘটনা জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রাতেই অভিযান চালিয়ে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট থেকে গোলাম মোস্তফা নামে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ ঘটনায় বুধবার হরিরামপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। মামলায় ঘটনায় জড়িত সন্দেহে অজ্ঞাতনামা ২–৩ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন মোল্লা রাত পৌনে ১২টায় জানায়, আদালতের মাধ্যমে তাকে হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম সাংবাদিকদের জানায়, আটককৃত গোলাম মোস্তফা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে যে অশ্লীল পোষ্ট করেছে তা উদ্দেশ্য প্রণোদিত। তদন্তের মাধ্যমে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারেরও দাবি করেছেন তিনি।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   অশ্লীল পোস্ট   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close