শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
বিএনপির প্রথম নির্বাচনি সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল
সিলেট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১১:৩৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বিএনপির প্রথম নির্বাচনি জনসভাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সিলেটে সিটির আলিয়া মাদ্রাসা মাঠে ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা জনসভাস্থলে যোগ দিতে শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মাঠ ও আশপাশের সড়কে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দলের নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১১টার দিকে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

সিলেট-১ আসনকে কেন্দ্র করে বরাবরের মত এবারও বড় পরিসরে নির্বাচনি জনসভা আয়োজন করেছে বিএনপি।

এদিকে বুধবার (২১ জানুয়ারি) রাত থেকেই সিলেটসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান নেন। মাঠের এক পাশে শামিয়ানা টানিয়ে, কেউ ত্রিপলের ওপর শুয়ে বসে রাত কাটান। 

এরপর বৃহস্পতিবার সকাল থেকেই সিলেট নগরের বিভিন্ন এলাকা ছাড়াও হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে মাঠে ঢোকেন। সমাবেশ উপলক্ষে মাঠের পূর্ব পাশে নির্মাণাধীন মঞ্চের কাজ সম্পন্ন হয়েছে।

মঞ্চের সামনে প্রায় ৩০ ফুট এলাকা জুড়ে বাঁশের খুঁটি দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরের উত্তর অংশে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের বসার জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে।

এ দিকে, বিএনপি সূত্রে জানা যায়, আজকের জনসভা থেকে সিলেট বিভাগে মোট ১৯টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।

বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তারেক রহমানের বক্তব্যের পাশাপাশি সিলেট জেলার ছয়টি ও সুনামগঞ্জ জেলার ৫টি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হবে।

এ দিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ গতকাল বুধবার রাতেই সিলেটে পৌঁছেছেন। তারা রাতে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণের (র.) মাজার জিয়ারত করেন।

এছাড়া, জনসভাকে কেন্দ্র করে নগরজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   প্রথম নির্বাচনি সমাবেশ   নেতাকর্মীদের ঢল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close