সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
রাজনীতি
বিএনপির প্রথম নির্বাচনি সমাবেশ শুরু
সিলেট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১২:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সিলেট থেকে তাদের নির্বাচনি প্রচারণা শুরু করেছে। এই উপলক্ষ্যে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে শুরু হয়েছে দলটির নির্বাচনি প্রথম সমাবেশ। 

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১০টা ৫৪ মিনিটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সিলেটের আম্বারখানা মসজিদের ঈমাম কোরআন তিলাওয়াত করেন। 

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি এখনও উপস্থিত হননি (এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত)। তবে বিশেষ অতিথি হিসেবে এরইমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় সভাপতিত্ব করবেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।

বেলা ১১টার কয়েক মিনিট আগে আনুষ্ঠানিক সমাবেশে কার্যক্রম শুরু হলেও ভোরের আলো ফোটার আগেই সমাবেশস্থল বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায়-কানায় পূর্ণ হয়ে ওঠে।

জানা গেছে, তারেক রহমান সমাবেশ স্থল থেকে কয়েক মিনিটের দূরত্বে হোটেল গ্র্যান্ড সিলেটে স্থানীয় তরুণ নেতাদের সাথে মতবিনিময় করছেন। সেই অনুষ্ঠান শেষ করে সমাবেশে আসবেন।

নির্বাচনি প্রচারের বাইরেও দুই দশকের বেশি সময় পর তারেক রহমানের এই আগমনকে ঘিরে সিলেটের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   প্রথম নির্বাচনি সমাবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close