শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
পঞ্চগড়
নির্বাচনে হারলেও বিজয়ীর বাসায় মিষ্টি নিয়ে যাব : এমরান
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী মো. এমরান আল আমিন একটি অসাধারণ ও শান্তিপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, নির্বাচনে তিনি জয়ী হন বা পরাজিত হন—বিজয়ী প্রার্থীর বাসায় তিনি স্বেচ্ছায় ফুলের মালা ও মিষ্টি নিয়ে যাবেন। 

নির্বাচনী প্রচারণার প্রথম দিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি এ ঘোষনা দেন। তার এই উদার ঘোষণা স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে। 

এমরান আল আমিন বলেন, ‘নির্বাচন হলো গণতন্ত্রের উৎসব এবং জনগণের রায়। এই রায়ে যেই নির্বাচিত হোক না কেন, আমাদের তা মেনে নিতে হবে। আমার লক্ষ্য একটি সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি—নির্বাচনের পর, বিজয়ী যিনিই হোন, আমি তার বাসায় ফুলের মালা ও মিষ্টি নিয়ে গিয়ে তাকে অভিনন্দন জানাব।’ 

তিনি আরও বলেন, ‘রাজনীতি যেন শত্রুতা বা বিভেদের মাধ্যম না হয়ে বরং জনসেবা ও দেশ গড়ার হাতিয়ার হয়—সেই চেতনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এমরান আল আমিনের এই ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা, সুশীল সমাজ ও তরুণ প্রজন্ম এই উদ্যোগকে ‘রাজনীতিতে সম্প্রীতি ও সংহতির অনন্য দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করছেন। 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ ধরনের মনোভাব নির্বাচন-পরবর্তী সম্ভাব্য উত্তেজনা প্রশমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে এবং এটি গণতান্ত্রিক চর্চাকে আরও পরিণত ও মার্জিত রূপ দেবে।

উল্লেখ্য, পঞ্চগড়-২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোটরগাড়ি মার্কার প্রার্থী মো. এমরান আল আমিনসহ একাধিক প্রার্থী। তার এই ঘোষণা নির্বাচনী প্রচারণায় একটি ইতিবাচক ও আলোচিত বিষয় হয়ে উঠেছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   বিজয়ী   মিষ্টি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close