রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে ভোটের হাওয়া, শুরু হলো প্রার্থীদের প্রচার-প্রচারণা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ২:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বান্দরবানে শুরু হয়েছে প্রচার-প্রচারণা। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর থেকেই বান্দরবান ৩০০ আসনের বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী থানচি উপজেলায় আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। প্রচারণার প্রথম দিনেই তিনি পৌঁছে যান পাহাড়ি গ্রামগুলোতে। 

এসময় তিনি স্থানীয় গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে জয়ী হলে বিভিন্ন উন্নয়ন কাজ তরান্বিত করার আশাবাদ ব্যক্ত করেন।

বান্দরবান ৩০০ আসনের বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী দীর্ঘদিনের বঞ্চনা দূর করে যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় উন্নয়নে কাজ করে যাওয়ায় আশাবাদ ব্যক্ত করেন এবং সকল সম্প্রদায়ের মানুষের ভাগ্য উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও তা সুন্দরভাবে বাস্তবায়ন করবেন বলে ভোটারদের কাছে অভিব্যক্তি প্রকাশ করেন।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকের প্রার্থী আবু সাঈদ মো.সুজাউদ্দীন ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু জাফর মো.ওয়ালী উল্লাহ প্রচারণা শুরু করবেন ।

প্রসঙ্গত : বান্দরবান জেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। চার দলের চার প্রার্থীর অংশগ্রহণে ভোটারদের সমর্থন পেতে প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নামায় পার্বত্য জেলা বান্দরবানে নির্বাচনী আমেজ ধীরে ধীরে জমে উঠছে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   প্রার্থী   প্রচার-প্রচারণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close