রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ধানের শীষে ভোট দেয়ার আহ্বান
বড় শোডাউনের মধ্য দিয়ে শুরু হল প্রকৌশলী তুহিনের নির্বাচনী প্রচারণা
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে বড় শোডাউনের মধ্য দিয়ে নীলফামারীতে নির্বাচনী প্রচারণা শুরু করলো বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ প্রচারণা শুরু করেন তিনি।

জেলা শহরের ডিসি অফিস চত্তর থেকে বনার্ঢ্য নির্বাচনী প্রচারণা মিছিল শুরু হয় ধানের শীষের। এতে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী তুহিন।

নীলফামারীবাসীকে শুভেচ্ছা জানিয়ে মিছিলোত্তর বক্তব্যে প্রকৌশলী তুহিন বলেন, সারাদেশে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, মানুষ উন্নয়ন চায়।

সাবেক সাংসদ তুহিন বলেন, আমরা আর পেছনে ফিরে যেতে চাই না, নীলফামারীকে উন্নত নীলফামারী গড়তে চাই। সম্ভবনাময় এই জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই। এজন্য আপনাদের সম্মানিত ভোটারদের সমর্থন প্রয়োজন। ধানের শীষে আপনাদের কাছে ভোট প্রার্থণা করি।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার ও সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল বক্তব্য দেন।

এর আগে, সকাল থেকে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও নীলফামারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন নেতা কর্মীরা। পরে বনার্ঢ্য নির্বাচনী প্রচারণার এই মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ধানের শীষ ও প্রার্থী তুহিনের পোস্টার হাতে নিয়ে মিছিলে অংশ নেন নেতা কর্মীরা।

প্রসঙ্গত, এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী তুহিন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close