রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:০৭ পিএম আপডেট: ২২.০১.২০২৬ ৪:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ব্লক রেড অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। 

বুধবার (২১ জানুয়ারি) রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের আরামবাগ চিত্তরঞ্জন এলাকায় বড় পুকুরের পূর্ব পাড়ের বাগান থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মহিন (২৯), মো. সজিব (২৮), মো. রনি (৩০), মো. বাবু (৩০), মো. হাসান (২০) ও ইমন (২৫)। গ্রেপ্তারকৃতরা সকলেই সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা। তবে এ ঘটনায় পলাতক রয়েছেন মো. শামীম (৩৩) ও মো. জসিম (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নাসিক ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন ঘাট ও মাঝিপাড়া এলাকায় ব্লক রেড অভিযান পরিচালনা করে। পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

পরে তাদের হেফাজতে থাকা ১টি চাপাতি, ২টি সুইচ গিয়ার, ১টি ধারালো ছুরি, ১টি দ্বিধারী কুড়াল, ১টি লোহার করাত, ১টি লোহার রড, ১টি এসএস পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার এবং ১০০ পুড়িয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  সিদ্ধিরগঞ্জ   অস্ত্র   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close