রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতাসহ শতাধিক শিক্ষার্থী বিএনপিতে যোগদান
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ প্রায় শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টায় পৌরসভার হোসেনপুর মহল্লায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

ইকবাল হাসান মাহমুদ টুকুর হাত ধরে দলটিতে যোগদান করেন ওই শিক্ষার্থীরা। এ সময় নতুন যোগদানকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

যোগদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শিক্ষার্থীদের সচেতন ও গণতান্ত্রিক রাজনীতিতে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তাদের বিএনপিতে যুক্ত হওয়া গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।”

তিনি আরও বলেন, “বিএনপি সবসময় শিক্ষার্থী ও তরুণ সমাজের ন্যায্য দাবি আদায়ে পাশে ছিল। আগামীতেও একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিএনপিতে যোগদান দলকে আরও গতিশীল করবে।” তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবেন।

নবাগত শিক্ষার্থীরা জানান, দেশে চলমান বৈষম্য, দমন-পীড়ন ও গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদেই তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপির নেতৃত্বে তারা সক্রিয় ভূমিকা রাখতে চান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   বৈষম্যবিরোধী   ছাত্রনেতা   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close