রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
নবীর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার তারেক রহমানের
সিলেট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:৪৪ পিএম আপডেট: ২২.০১.২০২৬ ৪:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মহানবী হযরত মুহাম্মদের (সা.) আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। 

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট আলিয়া মাদরাসার মাঠে বিএনপির নির্বাচনি সমাবেশে তিনি এ অঙ্গীকার করেন।

প্রধান অতিথির বক্তব্যে সমাবেশে তারেক রহমান আরও বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদের (সা.) আদর্শ, ন্যায়বিচার, সততা, মানবিকতা ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব, দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।’

‘বাংলাদেশের একটি রাজনৈতিক দল আল্লাহর সঙ্গে শিরক করে, তারা বেহেশতের টিকিট দিয়ে দেয়। বলেন এটা কি ঠিক? এটা কি আল্লাহর সঙ্গে নাফরমানি কিংবা শিরক নয়?’

তিনি বলেন, ‘যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর, একমাত্র সবকিছুর অধিকার উপরে আল্লাহর। কাজেই তারা আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে। নির্বাচনের পরে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে! বোঝেন এবার। শুধু ঠকাচ্ছেই না, মানুষকে— যারা মুসলমান তাদেরকে শেরেকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ।’

তারেক রহমান আরও বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহিদ হয়েছেন, এই দেশের লক্ষ লক্ষ মা-বোনেরা সম্মানহানি হয়েছে। কাজেই তাদেরকে তো বাংলাদেশের মানুষ চিনে নিয়েছে।’

জনগণের উদ্দেশে তিনি বলেন, 

‘এই কুফরির বিরুদ্ধে, এই হটকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ওই টেক বাংলাদেশে থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি, এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে।’

তারেক রহমান আরও বলেন, ‘ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও জনগণ ষড়যন্ত্র প্রতিহত করবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নবীর আদর্শ   দেশ পরিচালনার অঙ্গীকার   তারেক রহমানের  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close