শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রায়পুরে ডাকাতির অভিযোগে অস্ত্রসহ গ্রেপ্তার ৬
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৬ জন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গভীর রাতে মোমিন নামের এক কাঁচা মালের ব্যবসায়ীকে গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে টাকা, মানিব্যাগ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত। 

ঘটনার পরপরই টহলরত পুলিশের সামনে পড়েন ভুক্তভোগী মো. মোমিন। তিনি বিষয়টি পুলিশকে অবগত করলে তাৎক্ষণিকভাবে রায়পুর থানা পুলিশের ৪টি টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় ভুক্তভোগী মো. মোমিন বাদী হয়ে রায়পুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত মো. নাবিল হোসেন, মো. নয়ন হোসেন, রিমন হোসেন, মো. শাকিব হোসেন, মো. রাকিব ও জিদানসহ সবাই রায়পুরের বাসিন্দা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানায়, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  রায়পুর   ডাকাতি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close