শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
অবহেলিত কিশোরগঞ্জের উন্নয়নে মামুনুর রশীদ মাজু
ময়নুল ইসলাম মুসা ও মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:০৫ পিএম
মামুনুর রশিদ মাজু। ছবি : খোলা কাগজ

মামুনুর রশিদ মাজু। ছবি : খোলা কাগজ

নীলফামারীর কিশোরগঞ্জে অবহেলিত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন উপজেলার কৃতি সন্তান, প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা মামুনুর রশিদ মাজু।

দেশি-বিদেশি দাতা সংস্থা ও ব্যক্তিগত সহায়তায় গত কয়েক বছরে তিনি উপজেলার বিভিন্ন শ্রেণির মানুষের জন্য নানামুখী মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত দুই সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৬০০টি কম্বল বিতরণ করা হয়েছে।

উত্তরের হিমেল বাতাস ও তীব্র শীতের মধ্যে নিতাই ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামসহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষ ও একাধিক মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। 

একতার বাজার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মো. মাসুম হোসেন বলেন, ‘শীতের রাতে খুব কষ্টে থাকতে হতো, এখন ইনশাআল্লাহ কিছুটা স্বস্তি পাব।’

জানা যায়, প্রতিবছর শীতবস্ত্র বিতরণের পাশাপাশি মামুনুর রশিদ মাজু অসহায় মানুষের জন্য গত কয়েক বছরে বিনামূল্যে হাজার হাজার নলকূপ স্থাপন করে আসছেন। এর পাশাপাশি প্রতিবছর ঈদুল ফিতরে সাধারণ মানুষদের মাঝে ঈদসামগ্রি বিতরণ এবং ঈদুল আযহায় অসহায় দরিদ্র মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করেন।

একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বরাদ্দ এনে এ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ ও কবরস্থানের উন্নয়নেও সহায়তা করছেন তিনি।

এ বিষয়ে মামুনুর রশিদ মাজু বলেন, ‘সরকারি চাকরির পাশাপাশি এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সুযোগ কাজে লাগিয়ে নিজ এলাকার উন্নয়ন ও প্রান্তিক মানুষের পাশে থাকার চেষ্টা করছি। শেকড়ের টান থেকেই এই দায়িত্ববোধ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   উন্নয়ন   মামুনুর রশীদ মাজু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close